দীর্ঘদিন অসুস্থ সবুজের চিকিৎসায় পাশে দাঁড়াল প্রবাসী সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা সবুজ মিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
তাঁর চিকিৎসার পেছনে ইতোমধ্যে গ্রামবাসীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের সহযোগিতায় প্রায় ৬–৭ লাখ টাকা ব্যয় করা হলেও শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। বর্তমানে তাঁর চিকিৎসা চালিয়ে যেতে আরও আর্থিক সহযোগিতা প্রয়োজন।
এ অবস্থায় সবুজ মিয়ার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রবাসী সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা। সংগঠনটির পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অসুস্থ সবুজ মিয়া সবার কাছে তাঁর জন্য দোয়া এবং সামর্থ্য অনুযায়ী চিকিৎসার ব্যয়ে সহযোগিতার আবেদন জানিয়েছেন। তাঁর পরিবারও সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে।
মানবিক এই সংকটে সবুজের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন—এই প্রার্থনা সবার।
মতামত