সার্চটুডে

চিকিৎসক সংকটে তিনগুণ রোগীর সেবায় হিমশিম খাচ্ছে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ছবি: বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সেবা নিতে আসেন দূরদূরান্তের বহু মানুষ। তবে চিকিৎসক সংকট, ধারণক্ষমতার প্রায় তিনগুণ রোগীর সেবা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছেন। এর সঙ্গে প্রতিদিন বহির্বিভাগে গড়ে আরও ৮০০ রোগী চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকটে বাড়তি রোগীর চাপ সামলাতে গিয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসাসেবা। প্রয়োজনীয় জনবল না থাকায় হাসপাতালের বিদ্যমান চিকিৎসকদেরই সীমিত সুযোগ সুবিধার মধ্যে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বোয়ালমারীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। বর্তমানে ভর্তি ১৫৪ রোগীর মধ্যে ২০ জন হাম ও ৯ জন ডেঙ্গু আক্রান্ত। অতিরিক্ত রোগীর কারণে নির্ধারিত শয্যায় জায়গা না পেয়ে অনেককে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

জনবল সংকটের চিত্রও বেশ প্রকট। ২১ জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন ১২ জন। ৩৬ জন নার্সের মধ্যে রয়েছেন ২৮ জন। ১০টি কনসালটেন্ট পদের বিপরীতে খাতাকলমে একজন থাকলেও তিনিও প্রেষণে ঢাকায় কর্মরত। টেকনিশিয়ানের ছয়টি পদের মধ্যে চারটিই শূন্য। চারটি পরিচ্ছন্নতাকর্মীর পদের বিপরীতে রয়েছেন মাত্র দেড়জন। একজন পূর্ণকালীন কাজ করলেও অপরজন সপ্তাহে তিন দিন বোয়ালমারী দায়িত্ব পালন করেন। বাকি তিন দিন তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেন। আয়া রয়েছেন একজন। এত বিপুলসংখ্যক রোগীর বিপরীতে এ সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী ও সহায়ক কর্মী দিয়ে হাসপাতালের পরিচ্ছন্নতা ও আনুষঙ্গিক সেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।

চিকিৎসা নিতে আসা রাসেল মিয়া বলেন, আমাদের মতো দরিদ্র মানুষের ভরসা সরকারি হাসপাতাল। রোগীর চাপ বাড়লেও সেই তুলনায় চিকিৎসক ও শয্যা বাড়েনি। সরকারের উচিত হাসপাতালের সেবার পরিধি বাড়িয়ে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও বেডের ব্যবস্থা করা।

বৃদ্ধ রোগী মান্নান শেখ বলেন, অতিরিক্ত রোগীর কারণে বেডে জায়গা পাইনি। মেঝেতে থাকতে হচ্ছে। এতে অসুস্থ শরীর নিয়ে আরও কষ্ট হচ্ছে। বয়স্ক রোগীদের জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা করা দরকার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, হাসপাতালটি ৫০ শয্যার হলেও ১০০ শয্যার জন্য প্রস্তাব করা হয়েছে। স্বল্পসংখ্যক জনবল দিয়ে বিপুলসংখ্যক রোগীর সেবা দেওয়া কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এরপরও পৌরসভার সহযোগিতায় স্থানীয় পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে সেবা কার্যক্রম সার্বক্ষণিক চালিয়ে যাচ্ছি। জনগণের সহযোগিতা পেলে সেবা কার্যক্রম আরও সুন্দরভাবে দিতে পারব বলে আশা রাখি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চিকিৎসক সংকটে তিনগুণ রোগীর সেবায় হিমশিম খাচ্ছে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x