রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগ ও মামলার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ শিগগিরই বিস্তারিত তথ্য জানাবে বলে জানিয়েছে।
মতামত