সার্চটুডে

টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে অর্থদণ্ড

অভিযোগের সত্যতা পেয়ে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা করে অর্থদণ্ড

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে দুটি হোটেলকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতাল এলাকার মায়ের দোয়া বিরিয়ানি হাউজ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস এবং হাচিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করার অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠান দুটিকে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট হোটেল মালিকদের ভবিষ্যতে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, উপজেলার আরও কয়েকটি খাবারের হোটেল নিয়ে অভিযোগ পাওয়া গেছে। সেগুলোও নজরদারির মধ্যে রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বা পরিবেশন করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x