সার্চটুডে

সাংবাদিকতার চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিয়ে আলোচনা

পার্বতীপুরে বিএফইউজে সভাপতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পার্বতীপুর প্রেসক্লাবে বিএফইউজে সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন। এ সময় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পার্বতীপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও সাংবাদিকদের দায়িত্বশীলতা নিয়ে আলোচনা হয়।

এ সময় পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবগঠিত পার্বতীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, প্রগতি সংঘের আজীবন সদস্য ও জ্বালানি তেল ব্যবসায়ী মানজুর রশিদও উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্বাধীন ও নিরাপদ পরিবেশে সাংবাদিকতা পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।

পরে পার্বতীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএফইউজে সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পার্বতীপুরে বিএফইউজে সভাপতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x