সার্চটুডে

সাতক্ষীরার এমপি গাজী নজরুল এর সেই স্ত্রীর মর দেহ উদ্ধার

সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধারের সময় এমপি গাজী নজরুল ইসলাম ফ্ল্যাটে ছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আলামত সংগ্রহ ও ঘটনাটি তদন্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে পৌঁছেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাতক্ষীরার এমপি গাজী নজরুল এর সেই স্ত্রীর মর দেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধারের সময় এমপি গাজী নজরুল ইসলাম ফ্ল্যাটে ছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আলামত সংগ্রহ ও ঘটনাটি তদন্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে পৌঁছেছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x