সার্চটুডে

শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মামলা।

বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা হামলা মামলায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ ফারুক হোসেন শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ফারুক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন সরদার, ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনির বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মহসিন ফকির, বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গির হোসেন বেপারী, সৈয়দকাঠী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রিপন বড়াল, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল মাল এবং বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার।

আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পাওয়ার পর সোমবার তারা বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক শেখ ফারুক হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল বাদী হয়ে গত ২১ জুন বানারীপাড়া থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, তার বাড়িতে বোমা নিক্ষেপের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মামলায় বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলাটির পরবর্তী জামিন শুনানি আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x