দেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ ঘটানোর লক্ষ্যে 'বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ' (BOMPEC)-এর ২০২৬ সালের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর ২৩ সদস্যবিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে এক বছর।
কমিটিতে মোঃ সরওয়ার হোসেন মোল্লাকে আহ্বায়ক, মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাতকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ নাজমুল হককে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
১৩ জন যুগ্ম আহ্বায়কের দায়িত্বে এসেছেন মোঃ ইব্রাহিম খলিল রুবেল, বারকুল্লাহ ইসলাম (বারেক), তাহমিনা আক্তার, আরিফুল হক জিসান, মোহাম্মদ ইউছুপ, মোঃ নাঈম মিয়া, মোঃ রাসেল, মনির হোসেন, মোঃ শাহজাহান বাবার, মোহাম্মদ শামীম হোসেন, তারেক রহমান শাওন, হাবিবুল ইসলাম হাবিব এবং শামীম সরকার।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন- মিজানুর রহমান রানা, মোঃ মাসুদ রানা, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মানিক মিয়া, রিপন হালদার, জুবায়ের রহমান ও শামসুর রহমান নীরব।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক বছর মেয়াদের মধ্যে দেশের সর্বস্তরের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের এক ছাতার নিচে এনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা হবে। একই সাথে দায়িত্বশীল সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার পাশাপাশি পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে এই আহ্বায়ক কমিটি।
মতামত