সার্চটুডে

জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাস আটক সঙ্গে মিলেছে একাধিক পরিচয়পত্র, দাপ্তরিক সিল ও নগদ টাকা

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে চুক্তিভিত্তিক কর্মরত ছিলেন।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে গুটিবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা-বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সুশান্ত। এ সময় বিজিবির টহলদল তাকে আটক করে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন।

আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিলসহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র যাচাই করা হচ্ছে।

প্রায় এক মাস অফিসে অনুপস্থিত 

সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুশান্ত চন্দ্র বিশ্বাস ২০১৬ সাল থেকে চুক্তিভিত্তিকভাবে নির্বাচন অফিসে কর্মরত। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, সুশান্ত কয়েকদিন ধরে অফিসে আসছিলেন না। ডাকযোগে তিনি একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে চিকিৎসার জন্য তিনি ১৫ দিনের ছুটি চেয়েছিলেন। তবে তিন দিনের বেশি ছুটি দেওয়ার সুযোগ না থাকায় গত মাসের ৩১ তারিখের পর থেকে তিনি আর অফিসে উপস্থিত হননি।

বিজিবি জানিয়েছে, আটকের পর সুশান্ত চন্দ্র বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র যাচাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x