সার্চটুডে

অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎বেশি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় ‎

‎খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের ৪টি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

‎

‎খুলনা মহানগরীর খালিশপুর থানার বিআইডিসি রোড এলাকায় খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স এসকেআর ড্রিংকিং ওয়াটারকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎এদিকে খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে সোনাডাঙ্গা, খালিশপুর ও দৌলতপুর থানার শিববাড়ি, শরীফ আমজাদ সড়ক ও সেন্ট্রাল নর্থ ব্লক বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফিজা ড্রিংকিং ওয়াটারকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে ৫ হাজার টাকা, মেসার্স শাহানারা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা এবং মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎যশোর সদর উপজেলার পালবাড়ি মোড় বাজার এলাকায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় হাবিবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ২ হাজার টাকা এবং ভাই বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎অন্যদিকে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স মা ট্রেডার্সকে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

‎

‎সব মিলিয়ে দিনের অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎

‎অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

‎

‎জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‎বেশি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় ‎

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x