সার্চটুডে

লামায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর আটক

লামা থানার ছবি:লামায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর আটক

বান্দরবানের লামা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ ও ১৪ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই কিশোর হলো—ইসলামপুর আতিক্কা পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) এবং নুরুল আমিন বৈদ্যের ছেলে নাজিমুল ইসলাম (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশুটির মা মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে আনতে বাড়ি থেকে বের হন। যাওয়ার সময় তিনি শিশুটিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে দেখে যান। এ সুযোগে দুই কিশোর শিশুটিকে প্রলোভন দেখিয়ে খেলার স্থান থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পরে শিশুটির মারাত্মক রক্তপাত শুরু হলে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম শিশুটিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, খবর পাওয়ার পর পরই আজিজনগর পুলিশ ফাঁড়ির সহায়তায় অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

লামায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর আটক

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x