সার্চটুডে

শাড়ি, থ্রি-পিস, শালচাদর, জিরা, ফুচকা, সনপাপড়ী, কিসমিস, চকলেট ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

‎৪৯ বিজিবির অভিযানে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস, শালচাদর, জিরা, ফুচকা, সনপাপড়ী, কিসমিস, চকলেট ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করে।

‎

‎আটক মালামালের মধ্যে রয়েছে ৬৫টি শাড়ি, ২টি থ্রি-পিস, ১টি শালচাদর, ৫০০ গ্রাম জিরা, ১৬ প্যাকেট ফুচকা, ২ প্যাকেট সনপাপড়ী, ২ কেজি কিসমিস, ৩৬৭টি চকলেট ও ২২৯টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৭১ হাজার ৫০ টাকা।

‎

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারচক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

‎

‎এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‎৪৯ বিজিবির অভিযানে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x