সার্চটুডে

বগুড়ায় শিশু একাডেমির পরিচালনা কমিটির সদস্য

আদর্শ ছড়িয়ে বর্তমানের ন্যায় আগামীর অনুপ্রেরণা হবেন কালাম আজাদ

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আদর্শ ছড়িয়ে বর্তমানের ন্যায় আগামীর অনুপ্রেরণা হবেন কালাম আজাদ
ছবি: বিশিষ্ট সাংবাদিক কালাম আজাদ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য, বিএনপি মিডিয়া সেল রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়ক এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

শিশু একাডেমির মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নিতে আদর্শ ও অনুপ্রেরণার প্রয়োজন। বর্তমান প্রজন্মের মাঝে কর্ম ও আদর্শের মাধ্যমে অনুপ্রেরণার কালাম আজাদ শিশুদের মাঝেও সেই আদর্শ ছড়িয়ে দিয়ে আগামী প্রজন্মেরও অনুপ্রেরণা হয়ে উঠবেন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই কমিটিতে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে সভাপতি এবং পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদকে সহ-সভাপতি করা হয়েছে।

সোমবার বাংলাদেশ শিশু একাডেমির বগুড়া জেলা কার্যালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা এবং বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড অব ম্যানেজমেন্ট সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বগুড়া জেলা শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বেগম মুস্তারী আকতার জাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক তাঞ্জিমা আখতার, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ডানিয়েল তাহের এবং বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া মনোনীত সদস্য হিসেবে রয়েছেন নাজমা আক্তার, আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট পলাশ সরকার। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সোহেল রানা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন কমিটি শিশুদের শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটি বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি শিশুদের শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে কাজ করবে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের মধ্যে মানবিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে, সাংবাদিকতা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞ আবুল কালাম আজাদ তার নেতৃত্ব, সততা ও দক্ষতার পাশাপাশি মানবিকতা, জ্ঞানচর্চা ও সাহিত্য-সংস্কৃতির গভীর আকাঙ্ক্ষা কাজে লাগিয়ে শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, সবার সঙ্গে সহজভাবে মেশা এবং ইতিবাচক চিন্তায় তরুণদের উৎসাহিত করার গুণ তাকে আলাদা পরিচিতি দিয়েছে। বহুমাত্রিক প্রেরণাদায়ী সত্তা শিশুদের নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা।

তাদের প্রত্যাশা, বর্তমান প্রজন্মের মাঝে যে আদর্শ, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বিশিষ্ট সাংবাদিক জনাব আবুল কালাম আজাদ অনুপ্রেরণার জায়গা তৈরি করেছেন, শিশুদের সঙ্গে কাজের মধ্য দিয়ে সেই আলো আগামী প্রজন্মের মাঝেও ছড়িয়ে দিবেন। তার হাত ধরে শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং তারা নিজেদের স্বপ্নকে আরও সাহসের সঙ্গে সামনে এগিয়ে নিতে অনুপ্রাণিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আদর্শ ছড়িয়ে বর্তমানের ন্যায় আগামীর অনুপ্রেরণা হবেন কালাম আজাদ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x