সার্চটুডে

৪৩ বোতল বিদেশি মদ, ২৯টি শাড়ি, একটি থ্রি-পিস, চারটি কম্বল, দুটি শালচাদর, এক কেজি জিরা, ৯ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিসমিস এবং ৪২টি কসমেটিক্স সামগ্রী। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।

‎বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

‎যশোর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৩ বোতল বিদেশি মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎

‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।

‎

‎আটক মালামালের মধ্যে রয়েছে ৪৩ বোতল বিদেশি মদ, ২৯টি শাড়ি, একটি থ্রি-পিস, চারটি কম্বল, দুটি শালচাদর, এক কেজি জিরা, ৯ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিসমিস এবং ৪২টি কসমেটিক্স সামগ্রী। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।

‎

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

‎

‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‎বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x