বরগুনার বেতাগী উপজেলার আয়লা চান্দখালী অবস্থিত ‘চান্দখালী ইস্হাক মাধ্যমিক বিদ্যালয়’-এর নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ‘দাতা সদস্য’ হওয়ার আহ্বান জানিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল হক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড বরিশালের প্রবিধানমালা ২০২৪-এর নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটির নতুন নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করা হবে।
দাতা সদস্য হওয়ার শর্তাবলি ও সময়সীমা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্মানিত অভিভাবক ও এলাকার দানশীল ব্যক্তিগণ আগামী ০১ অক্টোবর ২০২৬ খ্রি. থেকে ০৭ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখের মধ্যে নির্ধারিত অর্থ জমা দিয়ে দাতা সদস্য হতে পারবেন।
আজীবন দাতা সদস্য: এককালীন ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জমা দিতে হবে।
এককালীন দাতা সদস্য: ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জমা দিতে হবে।
উক্ত অর্থ পে-অর্ডারের মাধ্যমে বিদ্যালয়ের সাধারণ তহবিল হিসাব নম্বর ০৬০৪০৩১১০০২৩২ (কৃষি ব্যাংক, চান্দখালী শাখা)-এর অনুকূলে জমা দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ প্রদানকারী ব্যক্তিরা আগামী ম্যানেজিং কমিটি নির্বাচনে দাতা সদস্য হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দাতা সদস্যের সংখ্যা একাধিক হলে পরবর্তীতে নিয়মিত কমিটি গঠনকালে তাদের মধ্যে ভোটের মাধ্যমে একজন ‘দাতা প্রতিনিধি’ নির্বাচিত করা হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা পরিচালনায় অংশ নিতে আগ্রহী শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
মতামত