সার্চটুডে

ডেঙ্গু রোধ ও সৌন্দর্য বাড়াতে কাজিরাবাদে তরুণদের প্রশংসনীয় উদ্যোগ

বরগুনার বেতাগী উপজেলার ৬ নং কাজিরাবাদ ইউনিয়নকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে এক ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “কাজিরাবাদ ইউনিয়ন জনকল্যাণ সংঘ”। ইউনিয়নের সৌন্দর্য বৃদ্ধি এবং ডেঙ্গু প্রাদুর্ভাব দূর করার লক্ষ্যে এলাকার প্রতিটি সড়কের দুই পাশ পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তারা।

বর্ষাকালে সড়কের দু’পাশের ঝোপঝাড় ও জমে থাকা ময়লা-আবর্জনায় জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়। যা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ। পাশাপাশি, দীর্ঘদিনের জমে থাকা আগাছার কারণে পথচারীদের চলাচলেও দুর্ভোগ পোহাতে হতো। এই সংকট দূর করতেই ২০২৬ সালে গড়া ওঠা “কল্যাণের পথে, কাজিরাবাদের সাথে” মূলমন্ত্রে দীক্ষিত সংগঠনটি সামাজিক দায়িত্ববোধ থেকে এ পদক্ষেপে এগিয়ে এসেছে।

জানা গেছে, চান্দখালী বাইপাস এলাকা থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যায়ক্রমে পুরো ইউনিয়নের প্রতিটি রাস্তায় পরিচালিত হবে। ইউনিয়নের সকল সড়কের ঝোপঝাড়, জঙ্গল ও আবর্জনা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার করবেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের এক প্রতিনিধি জানান, কাজিরাবাদকে একটি পরিচ্ছন্ন, নান্দনিক ও ডেঙ্গুমুক্ত 'মডেল ইউনিয়ন' হিসেবে গড়ে তোলাই তাঁদের প্রাথমিক লক্ষ্য। ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি শেষে মাঠপর্যায়ের কাজ শুরু হয়েছে। পুরো কার্যক্রম বাস্তবায়নে তাঁরা সাধারণ গ্রামবাসীর আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রার্থনা করেছেন।

তরুণদের এমন জনকল্যাণমূলক সামাজিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় প্রবীণদের মতে, এ ধরনের নিঃস্বার্থ যুব উদ্যোগ পুরো বেতাগী উপজেলার জন্য একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত। এর মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমার পাশাপাশি এলাকার পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।

খুব দ্রুতই পূর্ণাঙ্গ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কার্যক্রমের মূল ধাপ শুরু হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গু রোধ ও সৌন্দর্য বাড়াতে কাজিরাবাদে তরুণদের প্রশংসনীয় উদ্যোগ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x