সার্চটুডে

নেত্রকোনায় সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

নেত্রকোনা জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।আজ ০৩ অক্টোবর  ​শনিবার নেত্রকোনা উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।​তিন দিনব্যাপী এই কর্মশালায় আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, মাল্টিমিডিয়া সাংবাদিকতার প্রয়োগ এবং ভুয়া খবর বা গুজব রোধে ফ্যাক্ট চেকিংয়ের নানা কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।উদ্বোধনী আয়োজনে নেত্রকোনা জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক গন অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x