সার্চটুডে

২৬টি শাড়ি, ১টি কম্বল, ৫০০ গ্রাম জিরা, ২টি হরলিক্স, ১ হাজার ৬৮ প্যাকেট বিস্কুট এবং ১১১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে শাড়িসহ সাড়ে ৩ লক্ষ টাকার পণ্য আটক

‎

‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:

‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎

‎রোববার (৪ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।

‎

‎আটক মালামালের মধ্যে রয়েছে ২৬টি শাড়ি, ১টি কম্বল, ৫০০ গ্রাম জিরা, ২টি হরলিক্স, ১ হাজার ৬৮ প্যাকেট বিস্কুট এবং ১১১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

‎

‎৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

‎

‎তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে শাড়িসহ সাড়ে ৩ লক্ষ টাকার পণ্য আটক

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x