সার্চটুডে

ইবি সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজ্ঞান ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের প্রথম বিজ্ঞান ম্যাগাজিন ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এ মোড়ক উন্মোচন করেন।

এ সময় সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিশনু আল আসনাওয়াই ও নওরিন ফাতেমা তোয়া, কোষাধ্যক্ষ হাসিব মিয়া, সহকারী কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, ফটোগ্রাফি অ্যান্ড মিডিয়া সেক্রেটারি শুভ্রত কুমারসহ অন্যান্য কার্যকারী ও সাধারণ সদস্যরা। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গবেষণার সংখ্যা ও গবেষণামুখী কার্যক্রম বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া, উপাচার্য ‘অনুরণন’ ম্যাগাজিনের প্রশংসা ও শিক্ষার্থীদের বিভিন্ন সরকারি ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের গুরুত্বারোপ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফা বলেন, ‘আমরা প্রথম থেকেই ম্যাগাজিন বের করার চেষ্টা করছিলাম। তবে পর্যাপ্ত স্পন্সর না থাকায় কিছুটা দেরি হয়েছে। আশা করছি, এটি শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় সহায়ক হবে।’

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ২০২২ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা নিয়ে কাজ করে আসছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবি সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজ্ঞান ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x