সার্চটুডে

মণিরামপুরে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজা

ছবিঃ দেবাশীষ গাইন (৩৩)

মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ দেবাশীষ গাইন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের লখাইডাঙ্গা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দেবাশীষ গাইন ওই গ্রামের মৃত সুশান্ত গাইনের ছেলে।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক দেবাশীষ গাইনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয় : মাদক কারবারি গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মণিরামপুরে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ দেবাশীষ গাইন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের লখাইডাঙ্গা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দেবাশীষ গাইন ওই গ্রামের মৃত সুশান্ত গাইনের ছেলে।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক দেবাশীষ গাইনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x