সার্চটুডে

৮৪টি শাড়ি, ৩টি কম্বল, ৫টি থ্রিপিস, ৯টি শাল-চাদর, ৫ প্যাকেট ফুসকা, ৫৫৭টি ওষুধ ও ২০১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।

‎৪৯ বিজিবির অভিযানে সীমান্তে আটক ১২ লাখ টাকার বেশি ভারতীয় পণ্য

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

‎

‎শুক্রবার (৯ অক্টোবর) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

‎

‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৮৪টি শাড়ি, ৩টি কম্বল, ৫টি থ্রিপিস, ৯টি শাল-চাদর, ৫ প্যাকেট ফুসকা, ৫৫৭টি ওষুধ ও ২০১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।

‎

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

‎

‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‎৪৯ বিজিবির অভিযানে সীমান্তে আটক ১২ লাখ টাকার বেশি ভারতীয় পণ্য

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x