সার্চটুডে

মনোহরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

গত ১১ অক্টোবর ২০২৬, রবিবার মনোহরপুর দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এক দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মেহেদী হাসান সুমনের উদ্যোগে এবং গ্রামীণ চক্ষু হাসপাতাল (কদমতোলা বাজার, কাশেমপুর, সাতক্ষীরা)-এর সার্বিক সহযোগিতায় এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়।  

​এদিন এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ বিনামূল্যে চোখের বিভিন্ন সেবা গ্রহণ করেন। ক্যাম্পের প্রধান আকর্ষণ ও সুবিধাসমূহের মধ্যে ছিল— সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন (বিদেশি লেন্স সংযোজনসহ), নির্বাচিত রোগীদের অপারেশনের পর ১ মাসের ওষুধ, চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থা। এছাড়াও ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা, দৃষ্টি ত্রুটি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা, নেত্রনালীর পরীক্ষা এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।  

​অনুষ্ঠানের আয়োজক মো. মেহেদী হাসান সুমন এলাকার সর্বস্তরের জনগণকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে এই সেবা গ্রহণের জন্য বিনীত আহ্বান জানান এবং সফলভাবে ক্যাম্পটি সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মনোহরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x