সার্চটুডে

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে

রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজের শোভাযাত্রা ও আলোচনা সভা

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে । 

১৩ অক্টোবর মঙ্গলবার উপজেলার কর্ণগোপ এলাকার কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম। 

সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন, কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজনীন সুলতানা, পরিচালক মেজর (অব.) ডা. এ কে এম মাহবুবুল হক, মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রুবিনা হোসেন,সহকারী অধ্যাপক ডা. সাদিয়া খান। 

সভায় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দেওয়া জরুরি। মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অবহেলা না করে তাঁদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। পাশাপাশি সামাজিক বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করে প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। 

 মানসিক সমস্যাকে লুকিয়ে না রেখে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মসূচিতে কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

পরে তারা শোভাযাত্রা নিয়ে ঢাকা- সিলেট মহাসড়কের রূপগঞ্জের কর্ণগোপ এলাকা প্রদক্ষিণ করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজের শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x