সার্চটুডে

আলীকদমে জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় ৯০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের আলীকদমে জ্বালানি তেল ওজনে কম দেওয়া, মিথ্যা বাটখারা ব্যবহার এবং মূল্যতালিকা না রাখার অভিযোগে মেসার্স মায়শা এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ১নং সদর ইউনিয়নের আলীকদম গরু বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

স্থানীয় লোকজন ও আলীকদম থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. রায়হানকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানের পরপরই মো. রায়হান ঘটনাস্থলে জরিমানার অর্থ পরিশোধ করেন।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার রক্ষায় আইন প্রয়োগের বিষয়টি সামনে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় ৯০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবানের আলীকদমে জ্বালানি তেল ওজনে কম দেওয়া, মিথ্যা বাটখারা ব্যবহার এবং মূল্যতালিকা না রাখার অভিযোগে মেসার্স মায়শা এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ১নং সদর ইউনিয়নের আলীকদম গরু বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

স্থানীয় লোকজন ও আলীকদম থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. রায়হানকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানের পরপরই মো. রায়হান ঘটনাস্থলে জরিমানার অর্থ পরিশোধ করেন।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার রক্ষায় আইন প্রয়োগের বিষয়টি সামনে এসেছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x