সার্চটুডে

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের রিমান্ড মঞ্জুর ৩ দিন

গ্রেপ্তার আশিকুর রহমান প্রাঙ্গন। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গণের (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার সন্ধ্যায় প্রাঙ্গণকে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. আলিমুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নেত্রকোনা আদালতের পরিদর্শক-২ মো. আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রাঙ্গণকে গ্রেপ্তার করে এসআরবি-১৪।

গ্রেপ্তার প্রাঙ্গণ দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার কাচারির মোড়ের বাসিন্দা মো. শাহিন মিয়ার ছেলে। প্রাঙ্গণ দুর্গাপুরের শীর্ষ সন্ত্রাসী শুটার শামীমের ভাগ্নে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তার প্রাঙ্গণ এলাকায় ‘শুটার শামীম’ নামে পরিচিত এক ব্যক্তির ভাগ্নে। শুটার শামীমের বিরুদ্ধে থানায় অন্তত তিনটি হত্যা মামলাসহ কমপক্ষে ৩০টি মামলা রয়েছে।

এসআরবি সূত্র জানায়, সাংবাদিক আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে এসআরবি-১৪-এর সদর কোম্পানির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় শহীদ মিনার এলাকা থেকে প্রাঙ্গণকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

অভিযানের বিষয়ে এসআরবি-১৪, ময়মনসিংহের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান বলেন, ‘তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না, তবে এতটুকু বলতে পারি ঘটনার প্রযুক্তিগত দিক বিবেচনা করে গ্রেপ্তার প্রাঙ্গণকে এই ঘটনার অন্যতম আসামি হিসেবে ধরে নেওয়া যায়।’

গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্রাইল বাজারের তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ।

হত্যাকাণ্ডের পরদিন ১৬ অক্টোবর আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় গত ১৮ অক্টোবর অপূর্ব (২২) নামে সন্দেহভাজন আরেক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে অপূর্ব চার দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।

এ নিয়ে সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন দুই তরুণকে গ্রেপ্তার করা হলো।

বিষয় : সাংবাদিক হত্যা জেলার খবর ময়মনসিংহ বিভাগ নেত্রকোনা দুর্গাপুর নেত্রকোণা গুলি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের রিমান্ড মঞ্জুর ৩ দিন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x