সার্চটুডে

নান্দাইলে হিরন হত্যা মামলার দ্রুত বিচার চেয়ে পরিবারের মানববন্ধন

হিরন হত্যার দ্রুত বিচার দাবীতে মানববন্ধনের একাংশ

ময়মনসিংহের নান্দাইলে হিরন মিয়া হত্যা মামলার আট বছর পার হতে চললেও বিচার না পাওয়ার অভিযোগ করেছেন নিহতের পরিবার। মামলার সব আসামি জামিনে মুক্ত হয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি করেছেন বাদী। একই সঙ্গে প্রাণনাশের হুমকির আশঙ্কা প্রকাশ করে পরিবারের নিরাপত্তা ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।শুক্রবার (২৩ অক্টোবর) নান্দাইল উপজেলার জোয়ালভাঙ্গা এলাকায় বাদী মো. সাইফুল ইসলামের নিজ বাড়িতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম জানান, ২০১৮ সালের ১৬ নভেম্বর বারবাড়িয়া আবেদ মড়ল বাজারে নুর ইসলামের মনিহারি দোকানের সামনে তাঁর ভাই হিরন মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৯ নভেম্বর ২০১৮ তারিখে ২২ নম্বর হত্যা মামলা দায়ের করেন।লিখিত বক্তব্যে বলা হয়, নিহত হিরন মিয়া কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর আরেক ভাই রতন মিয়ার ঘর নির্মাণের পারিশ্রমিক নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ করেন সাইফুল ইসলাম। ঘর নির্মাণের জন্য ১৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল এবং ওই টাকা পরিশোধের পরও আরও দেড় হাজার টাকা দাবি করা হয় বলে তাঁর অভিযোগ।সাইফুল ইসলামের অভিযোগ, আব্দুল কাদির, বাবুল মিয়া, সাগর মিয়া, মো. হিমেল, শহিদ মিয়া ও লিটন মিয়াসহ ছয়জন পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেন। এ ঘটনায় তাঁদের আসামি করা হয়েছে বলে তিনি জানান।মামলার বাদী আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই আসামিপক্ষের লোকজন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। তৎকালীন রাজনৈতিক প্রভাবশালী একটি চক্রের কারণে মামলা দায়ের ও বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান সাইফুল ইসলাম।তিনি আরও বলেন, মামলার পরবর্তী হাজিরার তারিখ আগামী ২৯ অক্টোবর। অথচ মামলার সব আসামি জামিনে মুক্ত হয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এ পরিস্থিতিতে পরিবারের সদস্যরা উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।সংবাদ সম্মেলন ও মানববন্ধন থেকে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন, দোষীদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি এবং বাদীসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।একই সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপিসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নিহতের স্বজনেরা। কোনো প্রভাবশালী মহলের চাপে যেন মামলার বিচারপ্রক্রিয়া ব্যাহত না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।নিহত হিরন মিয়ার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিচারপ্রত্যাশী হয়ে তাঁরা অপেক্ষা করছেন। এবার তাঁরা দ্রুত ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান।তবে এসব অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নান্দাইলে হিরন হত্যা মামলার দ্রুত বিচার চেয়ে পরিবারের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x