রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, ১৮ নভেম্বর দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মতামত