সার্চটুডে

মধুমতীর পাড়ে প্রতিবাদের ঢেউ, নড়াইলে ঐক্যবদ্ধ বিএনপি

নড়াইলের মধুমতী সেতুর পশ্চিম পাশে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীবৃন্দ। দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিম পাশে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রসুল শিকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুর সঞ্চলনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদূর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ প্রমুখ প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মনিরুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। নড়াইল জেলা বিএনপি ঐক্যবদ্ধ।’ সমাবেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মধুমতী সেতুর পশ্চিম পাশে জড়ো হতে থাকেন। এরপর জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে শুরু হয় প্রতিবাদী সমাবেশ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুমতী সেতুর পশ্চিম পাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল হাসান বাবু, মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হেমায়েত হোসেন, সহ-সভাপতি মো. নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, এস এম শাহীন বিপ্লব, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, যুবদল নেতা ইঞ্জি. রাজু আহমেদ বাপ্পি, বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মধুমতীর পাড়ে প্রতিবাদের ঢেউ, নড়াইলে ঐক্যবদ্ধ বিএনপি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x