সার্চটুডে

তাড়াইলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন ইউএনও তানজিলা আখতার

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের প্রস্তুতি ও কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিজয় দিবসের আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তাড়াইলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের প্রস্তুতি ও কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিজয় দিবসের আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x