সার্চটুডে

হারুনের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পুলিশের

শাজাহানপুরে অবৈধ বার্মিজ চাকুসহ হারুন নামে এক যুবক গ্রেপ্তার

ছবি: সার্চটুডে

বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ মো. হারুন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মাঝিড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হারুন শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া এলাকার মো. আব্দুর রশিদের ছেলে।

পুলিশের প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালের নির্দেশনায় এসআই অনুপ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল মাঝিড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হারুনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মঙ্গলবারের পরদিন বুধবার (২৫ নভেম্বর) শাজাহানপুর থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত হারুনের বিরুদ্ধে পূর্বের দায়েরকৃত অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হারুনকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শাজাহানপুরে অবৈধ বার্মিজ চাকুসহ হারুন নামে এক যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x