সার্চটুডে

আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে ঠেলে দেওয়া হয়েছিল’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা’।

রাষ্ট্রপতি বলেন, গত ১৫ বছরের বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে এবং অর্থনীতিকে দুর্নীতির দুষ্টচক্রে ফেলা হয়েছিল। ২০২৪ সালের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বা ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার এবং জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ।

তিনি জানান, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকায়, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা জরুরি। অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি ঠেকানো এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা ও মানসম্মত বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বিনিয়োগকারীদের সঠিক তথ্য পাওয়ার সুযোগ ও একটি পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন জোরদার করে সরকারি ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা জরুরি।

একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থার মূল ভিত্তি হলো আস্থা—এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আমানতকারীরা ব্যাংকে সঞ্চয় রাখেন এবং বিনিয়োগকারীরা নিরীক্ষিত আর্থিক বিবরণের ওপর নির্ভর করেন। নাগরিকেরা আশা করেন সরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখবে। অর্থনীতিকে সুরক্ষিত রাখা সবার সম্মিলিত দায়িত্ব; হিসাববিদ, কর ও রাজস্ব কর্মকর্তা, সরকারি ক্রয় কার্যক্রমের প্রশাসক, প্রকল্প প্রকৌশলী ও নীতিনির্ধারক সবারই এতে ভূমিকা রয়েছে। এ সময় নীতিনির্ধারণী পর্যায়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্পৃক্ত করার ওপরও জোর দেন তিনি।

বক্তব্যে রাষ্ট্রপতি আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯১ সালে ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে সেই ঐতিহ্যকে এগিয়ে নেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে ‘সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’ বিতরণ করেন রাষ্ট্রপতি; এবার এ সম্মাননা পান আখতার সানজিদা কাশেম। আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাতেও একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির, অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার, আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ এবং মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমেদ।

বিষয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x