সার্চটুডে

নিষিদ্ধ আ. লীগের লকডাউন ঘিরে বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে সড়কে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বরিশালসহ জেলার ভেতরের বিভিন্ন রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দিনভর বরগুনা-ঢাকা পথে কোনো যাত্রীবাহী বাস চলেনি। ফলে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে রওনা হওয়ার জন্য টার্মিনালে আসা যাত্রীরা বাস না পেয়ে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন।

সকালে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, রাজধানীমুখী সব পরিবহনের বাস চলাচল স্থগিত রয়েছে। অন্যদিকে বরগুনার অভ্যন্তরীণ রুট ও বরিশালগামী লোকাল বাসগুলো নিয়মিত চলছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সকাল থেকেই টার্মিনাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ প্রসঙ্গে বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান সালাম জানান, “বরিশালসহ বিভাগের বিভিন্ন রুটে বরগুনার লোকাল বাস চলাচল স্বাভাবিক আছে। ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আগের দিনের গাড়িগুলো চলছে এবং কিছু বাস ঢাকামুখী রয়েছে। তবে নিরাপত্তার কথা ভেবে রবিবার ঢাকা রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগের আশঙ্কায় মালিকপক্ষ নিজেদের বাসের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আ. লীগের লকডাউন ঘিরে বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x