সার্চটুডে

বেতাগীতে বন্ধ দোকানের সামনে ৫৪টি বিদ্যুৎ বিল ফেলে যাওয়ার অভিযোগ, ভোগান্তিতে গ্রাহক

ছবি: এআই দিয়ে তৈরি

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের পূর্ব কাজিরাবাদ (চারার স্কুল) বাজারে গ্রাহকদের কাছে না পৌঁছেই একটি বন্ধ দোকানের সামনে ৫৪টি বিদ্যুৎ বিলের কপি ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বেতাগী সাব জোনাল অফিসের আওতাধীন এসব বিল বিতরণ না করেই এক জায়গায় ফেলে যান সংশ্লিষ্ট বিল কর্মী। সংগৃহীত বিলগুলো ‘নভেম্বর-২০২৬’ মাসের গ্রাহক কপি দেখা গেছে, যার বিল পরিশোধের শেষ তারিখ নির্ধারিত রয়েছে ৩০ নভেম্বর ২০২৬।

এলাকাবাসী ও ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিল কর্মীদের দায়িত্বে চরম অবহেলা রয়েছে। অনেক সময় গ্রাহকের বাড়িতে না গিয়েই অনুমাননির্ভর বা মনগড়া রিডিং নিয়ে বিল তৈরি করা হয়, যা পরবর্তীতে ‘ভৌতিক বিল’ হিসেবে গ্রাহকদের হাতে পৌঁছায়। আবার অনেক ক্ষেত্রে সময়মতো বিলের কপি হাতে না পাওয়ায় নির্ধারিত সময় পেরিয়ে গিয়ে গ্রাহকদের বিলম্ব মাশুল বা জরিমানাসহ বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য হতে হচ্ছে।

ঘটনার পর স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, চারার স্কুল বাজারের একটি বন্ধ দোকানের সামনে পড়ে থাকা প্রায় অর্ধশতাধিক বিলের কপি গুনে দেখছেন স্থানীয়রা। এ সময় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, কোনো ব্যক্তি বা গ্রাহকের হাতে না দিয়ে জনমানবহীন বা বন্ধ দোকানের সামনে এভাবে ৫৪টি বিল ফেলে যাওয়া চরম দায়িত্বহীনতা। এতে কারও বিল হারিয়ে গেলে বা সময়মতো না পেলে বকেয়া ও জরিমানার খেসারত গ্রাহককেই দিতে হবে।

ভুক্তভোগীরা জানান, বিল বিতরণ ও মিটার রিডিং নিয়ে এমন অনিয়মের বিষয়ে এর আগেও বেতাগী সাব জোনাল অফিস এবং চান্দখালী অভিযোগ কেন্দ্রে একাধিকবার জানানো হয়েছে। আজকের ঘটনার পরও বিষয়টি বেতাগী ও চান্দখালী উভয় জায়গায় অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

দ্রুত তদন্ত করে দায়ী বিল কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিয়মিত ও সময়মতো গ্রাহকের হাতে বিদ্যুৎ বিল পৌঁছে দেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেতাগীতে বন্ধ দোকানের সামনে ৫৪টি বিদ্যুৎ বিল ফেলে যাওয়ার অভিযোগ, ভোগান্তিতে গ্রাহক

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x