যশোরের মণিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দারতলা এলাকায় মাটি পড়ে বেহাল হয়ে পড়েছে রাস্তা। অন্যদিকে, অবৈধ ট্রলির চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সড়কের ওপর পড়ে থাকা মাটি আর ট্রলির অবাধ চলাচলে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, ট্রলির দাপটে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সব বয়সী মানুষকে।
বিশেষ করে কোমলমতি শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অভিভাবকরা। স্থানীয়দের দাবি, পরিস্থিতির কারণে ছোট শিশুদের ঘরে আটকে রাখতে হচ্ছে।
এলাকাবাসীর প্রশ্ন—সড়কে মাটি পড়ে থাকা এবং ঝুঁকিপূর্ণ ট্রলি চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়?
জনদুর্ভোগ কমাতে সড়ক থেকে মাটি অপসারণ এবং ঝুঁকিপূর্ণ ট্রলি চলাচল নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী।
মতামত