কবি নাজমুল হক নজীবের ১১তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে জীবন চর্চা কেন্দ্রের উদ্যোগে ‘নাজমুল হক নজীব : জীবন ও কবিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় বোয়ালমারী জি. কে. কিন্ডারগার্টেন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
কবি সখিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জীবন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন।
আলোচনা সভায় কবি নাজমুল হক নজীবের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা কে. এম. জহুরুল হক, কবি কাজী মসিউর রহমান কচি, কবিবন্ধু শেখ আফছারউদ্দিন, কবি ও সম্পাদক আনোয়ারুজ্জামান ঝন্টু, বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, সাপ্তাহিক চন্দনার সম্পাদক কবি কাজী হাসান ফিরোজ, সহযোগী অধ্যাপক রবীন কুমার লস্কর, কবি সাজ্জাদুর রহমান, বোয়ালমারী প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কবি ও শিক্ষক আ. গফ্ফার শেখ, সাংবাদিক মনিরুজ্জামান ও আমীর চারু বাবলু প্রমুখ।
কবি পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন কবির সন্তান সাইফুল্লাহ নজীর মামুন এবং ছোট ভাই এনামুল হক রুবেল। তাঁদের স্মৃতিচারণে কবির জীবন ও ব্যক্তিগত নানা স্মৃতি উঠে আসে।
অনুষ্ঠানে কবির লেখা কবিতা থেকে পাঠ করেন সাংস্কৃতিককর্মী শরীফ শাহিনুর আলম, ইকবাল আজিজ মীমার্সি ও জাহিদুল হক পল্লব।
মতামত