সার্চটুডে

নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা



নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা
ছবি: সার্চটুডে

নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে; তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

শনিবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ হামলা চালানো হয় বলে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে নড়াইল প্রেস ক্লাবের সাধারণ পরিষদের সভা চলছিল। এ সময় প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলার পূর্ব পাশের দেয়ালে ককটেল ছুড়ে মারা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে প্রেস ক্লাবের নিউজরুম ধোঁয়ায় ভরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে সদর থানার ওসি রাসেল ছরোয়ার ও পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডুসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, “শহরে আতঙ্ক সৃষ্টি করার জন্য এ হামলা করা হয়েছে। আশপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে; তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

শনিবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ হামলা চালানো হয় বলে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে নড়াইল প্রেস ক্লাবের সাধারণ পরিষদের সভা চলছিল। এ সময় প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলার পূর্ব পাশের দেয়ালে ককটেল ছুড়ে মারা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে প্রেস ক্লাবের নিউজরুম ধোঁয়ায় ভরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে সদর থানার ওসি রাসেল ছরোয়ার ও পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডুসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, “শহরে আতঙ্ক সৃষ্টি করার জন্য এ হামলা করা হয়েছে। আশপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা
0:00 0:00
1.0x