সার্চটুডে

শিশুদের সচেতন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ইচ্ছেফেরির

কুইজে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিশুদের নৈতিকতা, মানবিকতা ও জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছেফেরি’ আয়োজন করেছে ‘School of Life’ শীর্ষক বিশেষ শিক্ষামূলক কর্মসূচি।

রোববার (২৯ নভেম্বর) অগ্রযাত্রা স্কুলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও স্বাস্থ্যগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভালো আচরণ, সত্যবাদিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

‘চলো বন্ধুরা মনকে সুন্দর করি, মন সুন্দর হলে পৃথিবী সুন্দর হবে’—এ স্লোগানকে ধারণ করে আয়োজিত কর্মসূচিতে শিশুদের আনন্দের মাধ্যমে গুরুত্বপূর্ণ জীবনবোধ শেখানোর চেষ্টা করা হয়। আয়োজনে বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের পাশাপাশি আলোচিত বিষয়গুলোর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর জন্য হালকা নাস্তার ব্যবস্থা রাখা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এ আয়োজনের মাধ্যমে তারা নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও স্বাস্থ্যসচেতনতা সম্পর্কে অনেক নতুন বিষয় জানতে ও শিখতে পেরেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বেশি করার প্রত্যাশা ব্যক্ত করে তারা।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আফিয়া আফরিন পুষ্প বলেন, “শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের ছোটবেলা থেকেই নৈতিকতা, মানবিকতা ও ভালো মূল্যবোধ শেখানো প্রয়োজন। আমরা চাই, শিশুরা শুধু ভালো শিক্ষার্থী নয়, বরং ভালো মানুষ হিসেবেও গড়ে উঠুক। এ কার্যক্রমের মাধ্যমে তাদের মধ্যে সুন্দর চিন্তাভাবনা ও সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য।”

সংগঠনের উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রিয়াদ হোসেন বলেন, “শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষার গুরুত্ব অনেক। ছোটবেলা থেকেই তাদের মধ্যে ভালো মূল্যবোধ, দায়িত্ববোধ ও মানবিকতা তৈরি করতে হবে। ইচ্ছেফেরির এ ধরনের উদ্যোগ শিশুদের সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, ‘ইচ্ছেফেরি’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

শিশুদের সচেতন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ইচ্ছেফেরির

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x