সার্চটুডে

সাত বছরের সংসার ভাঙার ঘটনায় আবারও প্রশ্নের মুখে পুরুষতান্ত্রিক সমাজ

বন্ধ্যাত্ব কি কেবল নারীর অক্ষমতা?

বন্ধ্যাত্ব কি কেবল নারীর অক্ষমতা?
ছবি: সংগৃহীত

সন্তান না হওয়ার দায় নারীর, এমন ধারণা আমাদের সমাজে এতটাই প্রোথিত যে, বন্ধ্যাত্ব শব্দটিকেও আমরা প্রায় নারীর একক পরিচয়ে পরিণত করেছি। অথচ চিকিৎসাবিজ্ঞান বলছে ভিন্ন কথা।

বরিশালের হিজলা উপজেলার একটি সালিশি বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাত বছরের দাম্পত্যের অবসান ঠেকাতে স্বামীর পা ধরে কাঁদছেন একজন নারী। তাঁর আকুতি, সংসারটি যেন না ভাঙে। কিন্তু সেই আকুতির বিপরীতে স্বামীর সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। সন্তান না হওয়ার আক্ষেপে শেষ পর্যন্ত ভেঙে গেল সাত বছরের সংসার।

ঘটনাটি কেবল দাম্পত্যের বিচ্ছেদ ভাবলে হবে না; আমাদের সমাজের গভীরে প্রোথিত একটি অসংগত বিশ্বাসেরও নগ্ন প্রতিচ্ছবি। যে বিশ্বাসে সন্তান জন্মদানের ব্যর্থতার দায় প্রায় স্বয়ংক্রিয়ভাবে নারীর কাঁধে এসে পড়ে। অথচ প্রশ্ন থেকে যায়, সন্তান না হওয়ার জন্য দায়ী আসলে কে? কিংবা আদৌ কাউকে এককভাবে দায়ী করার মতো কোনো চিকিৎসাবৈজ্ঞানিক প্রমাণ কি ছিল?

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্ত্রীর পরিবারের দাবি, চিকিৎসকেরা ইতির সন্তান ধারণের সম্ভাবনার কথা জানিয়েছিলেন এবং আইভিএফ পদ্ধতিতে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে স্বামীর বক্তব্য, চিকিৎসকদের কাছ থেকে তিনি জেনেছেন তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। দুই পক্ষের বক্তব্যের মধ্যে যে অসংগতি রয়েছে, তা নিরসনের জন্য প্রয়োজন ছিল যথাযথ চিকিৎসা-তথ্য, বিশেষজ্ঞের মতামত এবং নিরপেক্ষ অনুসন্ধান। অথচ ঘটনাটি গড়িয়েছে সালিশি বৈঠক পর্যন্ত, যার পরিণতিতে একটি সংসারের অবসান ঘটেছে।

এখানেই আমাদের সামাজিক বিচারব্যবস্থার একটি মৌলিক সীমাবদ্ধতা সামনে আসে। চিকিৎসাবিজ্ঞানের প্রশ্নের উত্তর আবেগ দিয়ে নির্ধারণ করা যায় না। সন্তান না হওয়ার কারণ জানতে হলে স্বামী ও স্ত্রী উভয়েরই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আবশ্যক। শুধু স্ত্রীর চিকিৎসা করানো কিংবা কারও মুখে চিকিৎসকের কথিত বক্তব্য শোনাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়।

বন্ধ্যাত্ব নারীর একার সমস্যা নয়। পুরুষও বন্ধ্যাত্বের শিকার হতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রজননক্ষম বয়সী প্রতি ছয়জন মানুষের একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে বন্ধ্যাত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। ২৫টি দেশের ৮,৫০০ দম্পতিকে নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে, বন্ধ্যাত্বের ১৮.৭ শতাংশ ক্ষেত্রে পুরুষের প্রজননগত সমস্যা এককভাবে দায়ী। আরও ২৬.৩ শতাংশ ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের প্রজননগত সমস্যা সংশ্লিষ্ট। অর্থাৎ প্রায় ৪৫.১ শতাংশ ক্ষেত্রে পুরুষের প্রজননগত কারণ এককভাবে অথবা যৌথভাবে ভূমিকা রাখে।

অথচ আমাদের সামাজিক পরিসরে পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা প্রায় অনুপস্থিত। পুরুষের প্রজননক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা যেন তার পৌরুষকে প্রশ্নবিদ্ধ করার শামিল। ফলে পুরুষের শারীরিক অক্ষমতা নিয়ে কথা বলতে সমাজের একধরনের অস্বস্তি কাজ করে। বিপরীতে নারীর মাতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে আমাদের দ্বিধা হয় না। বন্ধ্যাত্বের সম্ভাব্য কারণ অনুসন্ধানের আগেই নারীকে শুনতে হয় নানা কটূক্তি, অপবাদ ও অবমাননাকর মন্তব্য।

এ এক অদ্ভুত সামাজিক দ্বিচারিতা। পুরুষের ক্ষেত্রে যে বিষয়টি চিকিৎসার প্রয়োজনীয়তা হিসেবে বিবেচিত হতে পারে, নারীর ক্ষেত্রে সেটিই হয়ে ওঠে সামাজিক অপরাধের মতো। অথচ সন্তান ধারণ কোনো নারীর একক দায়িত্ব নয়, এটি দম্পতির যৌথ প্রজননস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়।

আরও দুর্ভাগ্যজনক হলো, সন্তান না হওয়ার কারণে নারীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন, পারিবারিক নিগ্রহ, বিচ্ছেদ কিংবা দ্বিতীয় বিয়ের চাপ সৃষ্টি করার প্রবণতা এখনো আমাদের সমাজে বিদ্যমান। নারীর ব্যক্তিসত্তা, ভালোবাসা, আত্মমর্যাদা ও সাত বছরের দাম্পত্যের মূল্য যেন একটি সন্তানের অনুপস্থিতিতে তুচ্ছ হয়ে যায়। একজন নারী মা হতে পারবেন কি না, সেই সম্ভাবনাই যেন তাঁর স্ত্রী হিসেবে প্রাপ্য সম্মান ও মর্যাদার মাপকাঠি হয়ে দাঁড়ায়।

কিন্তু মাতৃত্ব একজন নারীর জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে, তাঁর অস্তিত্বের একমাত্র সংজ্ঞা নয়। সন্তান জন্ম দিতে না পারার সম্ভাবনা কোনো মানুষকে ভালোবাসার অযোগ্য করে না, সংসারের প্রতি তাঁর দায়বদ্ধতাকে খাটো করে না, কিংবা তাঁর মানবিক মর্যাদা কেড়ে নেয় না।

এখানে আরেকটি প্রশ্নও অনিবার্য। কোনো দম্পতির সন্তান না হলে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার অবশ্যই সংশ্লিষ্ট দুজনের রয়েছে। কিন্তু সেই সিদ্ধান্ত যেন হয় পারস্পরিক সম্মান, সত্যনিষ্ঠ তথ্য ও ব্যক্তিগত বিবেচনার ভিত্তিতে। কাউকে জনসমক্ষে অপমানিত করা, শারীরিকভাবে হেনস্তা করা কিংবা চিকিৎসাবৈজ্ঞানিক সত্য যাচাই না করে তাঁর ওপর দায় চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমাদের প্রয়োজন বন্ধ্যাত্ব নিয়ে সামাজিক নীরবতা ভাঙা। প্রয়োজন পুরুষের প্রজননস্বাস্থ্য নিয়ে স্বাভাবিক আলোচনা, নারীর চিকিৎসার পাশাপাশি পুরুষেরও যথাযথ পরীক্ষা এবং বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা। প্রয়োজন এটুকু বোঝা যে, চিকিৎসার বিষয়কে সামাজিক অপবাদে পরিণত করলে সমস্যার সমাধান হয় না; বরং মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।

সাত বছরের একটি সংসার ভেঙে গেল। একজন নারী স্বামীর পা ধরে কাঁদলেন। সেই দৃশ্য দেখে কারও হয়তো করুণা হয়েছে, কেউ হয়তো তাঁকে দুর্বল ভেবেছেন, কেউ আবার স্বামীর সিদ্ধান্ত নিয়ে পক্ষ-বিপক্ষের তর্কে মেতেছেন। কিন্তু আমাদের ভাবা উচিত, এই কান্নার পেছনে যে সামাজিক মানসিকতা কাজ করছে, সেটি কতটা অসুস্থ!

একটি সন্তান না হওয়ার দায় নির্ধারণের আগে প্রয়োজন সত্যের অনুসন্ধান; আর সেই অনুসন্ধানের আগে প্রয়োজন মানুষটির প্রতি মানুষের ন্যূনতম মর্যাদাবোধ।

কারণ, সংসার শুধু সন্তান দিয়ে গড়ে ওঠে না। গড়ে ওঠে ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্মানে। সন্তানহীনতা একটি চিকিৎসাবৈজ্ঞানিক বাস্তবতা হতে পারে, কিন্তু কাউকে অপমানিত করার কিংবা তাঁর মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার কোনো বৈধতা হতে পারে না।

পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে কথা বলা পৌরুষের অবমাননা নয়, বরং অজ্ঞতার বিরুদ্ধে প্রয়োজনীয় উচ্চারণ। আর নারীর মাতৃত্বকে তাঁর মানুষ হয়ে ওঠার শর্ত বানানো বন্ধ করতে না পারলে আমাদের সমাজের তথাকথিত আধুনিকতার দাবিও অর্থহীন থেকে যাবে।

Muhammadullah Bin Mostofa

Muhammadullah Bin Mostofa

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বন্ধ্যাত্ব কি কেবল নারীর অক্ষমতা?

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
বন্ধ্যাত্ব কি কেবল নারীর অক্ষমতা?
0:00 0:00
1.0x