সার্চটুডে

সামুদ্রিক মৎস্যসম্পদ ও ব্লু ইকোনমি নিয়ে বিএমইউর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

বিএমইউ আয়োজিত আন্তর্জাতিক সেমিনার ২০২৬-এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি অতিথি ও বিশেষজ্ঞদের গ্রুপ ফটো

সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং সুনীল অর্থনীতির (ব্লু ইকোনমি) অপার সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) আন্তর্জাতিক সেমিনার, জব ফেয়ার ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) আয়োজিত ‘সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনার রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হওয়া এ আয়োজনে দেশি-বিদেশি মেরিটাইম বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের মেরিটাইম খাতসংশ্লিষ্ট উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার, দক্ষ জনবল তৈরি এবং নতুন জ্ঞান উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়টিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএমইউর ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্সের ডিন কমোডর মো. মিনারুল হক। উদ্বোধনী অধিবেশনের সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম নিয়ামত এলাহী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রবি ফোটেডার এবং চীনের ন্যাশনাল ওশান টেকনোলজি সেন্টারের (এনওটিসি) উপপরিচালক অধ্যাপক ড. তেং শিন। এ ছাড়া সমাপনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির রিসার্চ অ্যাসোসিয়েট অধ্যাপক ড. রাম সি. ভুজেল।

দিনব্যাপী আয়োজনে তিনটি সমান্তরাল টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে চীন, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের মেরিটাইম বিশেষজ্ঞ এবং দেশি-বিদেশি গবেষকেরা অংশগ্রহণ করেন। এসব অধিবেশনে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, মেরিন স্পেশাল প্ল্যানিং, সামুদ্রিক মৎস্যসম্পদের উন্নয়ন এবং সুনীল অর্থনীতির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা হয়।

কারিগরি অধিবেশনগুলোতে টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও সমুদ্র শাসনব্যবস্থা, মৎস্যসম্পদ গবেষণা ও উন্নয়নে বিএমইউর ভূমিকা, গভীর সমুদ্রে মৎস্য আহরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, ব্লু ইকোনমির প্রবৃদ্ধিতে মেরিকালচারের অবদান, কার্পজাতীয় মাছের জিনগত উন্নয়ন এবং মৎস্যপণ্যের প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও বাজারজাতকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর সাবেক উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এ টি এম ফারুক-উল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিএমইউর সহযোগী অধ্যাপক ড. মারিয়া জামান এবং মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল-মামুন।

একটি কারিগরি অধিবেশনে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন বিএমইউর ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের ডিন কমোডর মো. আতিকুর রহমান।

দ্বিতীয় টেকনিক্যাল সেশনে ব্লু ইকোনমি ও টেকসই মৎস্যসম্পদ উন্নয়নে বিএমইউর ভূমিকা, ব্লু টেকনোলজি এবং সামুদ্রিক সম্পদের বাজারজাতকরণ নিয়ে আলোচনা হয়। বক্তারা দেশের সামুদ্রিক সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ ছাড়া মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ইনচার্জ) ড. মো. খালেদ কনক বক্তব্য দেন।

এ সময় বিএমইউর ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্সের ডিন কমোডর মো. মিনারুল হক অংশগ্রহণকারী দেশি-বিদেশি মেরিটাইম বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আন্তর্জাতিক সেমিনারের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত সম্ভাবনা ও গবেষণার ফলাফল তুলে ধরতে জব ফেয়ার ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানসংক্রান্ত সুযোগ সম্পর্কে ধারণা লাভ, গবেষণার ফলাফল উপস্থাপন এবং মেরিটাইম খাতের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়।

সেমিনারের আনুষ্ঠানিক পর্ব শেষে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনা, সামুদ্রিক মৎস্যসম্পদের সংরক্ষণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মেরিন স্পেশাল প্ল্যানিং বাস্তবায়নে দক্ষ জনবল গড়ে উঠবে। পাশাপাশি দেশি-বিদেশি মেরিটাইম স্টেকহোল্ডারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারিত হবে। এর মাধ্যমে বাংলাদেশের সুনীল অর্থনীতির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

সামুদ্রিক মৎস্যসম্পদ ও ব্লু ইকোনমি নিয়ে বিএমইউর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x