সার্চটুডে

সান্তাহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্যাপেন্টাডলযুক্ত ৫০ পিস টাপাল ট্যাবলেটসহ লাবলু রহমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে নওগাঁগামী পাকা সড়কের পাশে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অটোরিকশার পেছনের আসনে যাত্রী হিসেবে বসে থাকা লাবলু রহমানের দেহ তল্লাশি করে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় ট্যাপেন্টাডলযুক্ত ৫০ পিস টাপাল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার লাবলু রহমান সান্তাহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লকু সিভিল কলোনী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম লুৎফর রহমান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

সান্তাহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x