সার্চটুডে

নড়াগাতীতে ৩১ বছর পর

সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী

সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-১৯৯৫ ব্যাচ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীর্ঘ ৩১ বছর পর অনুষ্ঠিত হয়েছে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা) এর এসএসসি-১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী-২০২৬। 

পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে অংশ নেন ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

দীর্ঘদিন পর সহপাঠীদের একত্রিত হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়। বৃষ্টি স্নাত দিন বিকাল থেকেই ব্যাচমেটদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গন। একে অপরকে আলিঙ্গন, কুশল বিনিময়, হাসি-আড্ডা ও পুরোনো দিনের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। অনেকের চোখে দেখা যায় আনন্দাশ্রু, আবার কেউ ফিরে যান কৈশোরের সেই সোনালি দিনগুলোর স্মৃতিতে।

প্রাক্তন শিক্ষার্থীরা জানান, বিদ্যালয় জীবনের বন্ধুত্ব, ভালোবাসা ও স্মৃতিগুলো আজও তাদের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে। ব্যস্ত কর্মজীবন ও পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও এই পুনর্মিলনী তাদের আবারও এক ছাদের নিচে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে। অনেকেই ভবিষ্যতে পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি পুনর্মিলনী শুধু আনন্দ-উৎসব নয়; এটি পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, বন্ধুত্ব পুনর্জাগরণ এবং সামাজিক বন্ধন আরও সুসংহত করার একটি অনন্য মাধ্যম। এমন আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং প্রজন্মের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করে।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডভোকেট ওয়ালিদ হোসেন। তাঁর আন্তরিক সহযোগিতা, পরিকল্পনা ও দিকনির্দেশনায় পুরো অনুষ্ঠান সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা।

দিনব্যাপী এই আয়োজনে কেউ খুঁজে পান হারিয়ে যাওয়া স্কুলবন্ধুকে, কেউ আবার স্মরণ করেন প্রিয় শিক্ষক ও বিদ্যালয় জীবনের নানা স্মৃতি। দীর্ঘ ৩১ বছর পর এমন মহামিলন প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ে সৃষ্টি করেছে অন্যরকম আবেগ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন।

সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের এই ব্যতিক্রমধর্মী পুনর্মিলনীকে ঘিরে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে বিরাজ করে উৎসবের আমেজ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ব্যাচভিত্তিক এমন সামাজিক, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

বিষয় : ঈদ পুনর্মিলনী উদযাপন সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এসএসসি-১৯৯৫ ব্যাচ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x