সার্চ টুডে
কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু,১৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু,১৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে চার বছরের শিশু ফারজানার নিখোঁজ। ১৫ঘন্টা পর  মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার সকাল ৮টার দিকে পাশ্ববর্তী আইজপাড়া এলাকায় ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (৪ জুন) বিকাল আনুমানিক ৫টার দিকে মাথাভাঙ্গা  গ্রামের বাসিন্দা আলী মোল্লার মেয়ে ফারজানা  অপর দুজন শিশুর সঙ্গে  বাড়ির পাশের  নলীয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে ফারজানা তলিয়ে যায়। ফারজানার সঙ্গী অপর দুটি শিশু ফারজানার নিখোঁজের বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসকে জানানো হয়। কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির জানান,  শিশুটি নিখোঁজের সংবাদটি পেলে খুলনা থেকে ডুবুরি দল আনা হয়।  ডুবুরি দলের সহায়তায়  তল্লাশি চালানো হলেও শিশুটিকে পাওয়া যায়নি। এক পর্যায়ে শুক্রবার সকালে মৃতদেহটি ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে।এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৭ ঘন্টা আগে

নিষিদ্ধ ছাত্রলীগের ‘শক্তি প্রদর্শন’! নোয়াখালীর বাঁধেরহাটে বিক্ষোভ মিছিল, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

নিষিদ্ধ ছাত্রলীগের ‘শক্তি প্রদর্শন’! নোয়াখালীর বাঁধেরহাটে বিক্ষোভ মিছিল, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

‎গর্ভবতীর স্বামীকে দফায় দফায় হুমকি, স্বাস্থ্য ঝুকিতে গৃহবধূ ও গর্ভের শিশু!

‎গর্ভবতীর স্বামীকে দফায় দফায় হুমকি, স্বাস্থ্য ঝুকিতে গৃহবধূ ও গর্ভের শিশু!

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, হাটহাজারীতে গ্রেফতার

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, হাটহাজারীতে গ্রেফতার

বরগুনায় মা ও দুই শিশুর মৃত্যু রহস্য: সিসিটিভি ফুটেজে নতুন তথ্য, সুষ্ঠু তদন্তের দাবিতে স্বজনদের বিক্ষোভ

বরগুনায় মা ও দুই শিশুর মৃত্যু রহস্য: সিসিটিভি ফুটেজে নতুন তথ্য, সুষ্ঠু তদন্তের দাবিতে স্বজনদের বিক্ষোভ

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান

পাবনার ঈশ্বরদীতে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা-২০২৬

পাবনার ঈশ্বরদীতে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা-২০২৬

কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু,১৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু,১৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া

প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া

‎সাঘাটায় বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

‎সাঘাটায় বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ভিডিও

আরও

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান

দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান। গত মে মাসের ১১ তারিখ চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান। শাকিব-বুবলীর এই কন্যার নাম রাখা হয়েছে শার্লিন খান।শুক্রবার (৫ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে কন্যাসন্তান আগমনের এই খবরটি বুবলী নিজেই নিশ্চিত করেছেন।ফেসবুক পোস্টটি হুবহু দেয়া হলো- ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এই কারণে দীর্ঘদিন ধরে অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে ছিলেন তিনি। নতুন কোনো সিনেমা বা শুটিংয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। অবশেষে আজ সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই এই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের প্রথম ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি এই তারকা দম্পতি প্রকাশ্যে এনেছিলেন। তবে ছেলের বেলায় দীর্ঘ সময় নিলেও, কন্যাসন্তানের জন্মের এক মাস পূর্ণ হবার আগেই খবরটি ভক্তদের সামনে নিয়ে এলেন বুবলী।

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান

অনলাইন জরিপ

আরও
৫ জুন ২০২৬, ০২:০২ এএম
শপিংমল-দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ হলে ব্যবসায় ধস নামার দাবি ব্যবসায়ীদের। আপনিও কি তাই মনে করেন?

শপিংমল-দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ হলে ব্যবসায় ধস নামার দাবি ব্যবসায়ীদের। আপনিও কি তাই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন