সার্চ টুডে

বামনায় পুলিশের বিশেষ অভিযান: ১২৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

বরগুনার বামনা থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা-রামনা সড়ক সংলগ্ন জনৈক নুরুজ্জামানের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন: ১. মো. ছগির মৃধা (৫৭), পিতা- মৃত ওহাব মৃধা (পাথরঘাটা), ২. ফারদিন ফেরদৌস ওরফে শ্রেষ্ঠ (২১), পিতা- মো. ছগির মৃধা (বামনা), ৩. মো. তামিম শেখ (২১), পিতা- মো. শাহীন শেখ (বামনা), ৪. মো. জাহিদ হাসান (১৯), পিতা- মো. জালাল (বামনা)।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল ডৌয়াতলা বাজার সংলগ্ন রামনা রোডে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ওই চার ব্যক্তির দেহ তল্লাশি করে মোট ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকের মধ্যে ছগির মৃধার কাছে ৫৩ পিস, ফারদিন ফেরদৌসের কাছে ৪০ পিস, তামিম শেখের কাছে ১৭ পিস এবং জাহিদ হাসানের কাছ থেকে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়।একই দিনে পৃথক আরেকটি অভিযানে ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. মনির (২৪) নামে এক যুবককে ১ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক মনির পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর হালতা গ্রামের বাসিন্দা।বামনা থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বামনায় পুলিশের বিশেষ অভিযান: ১২৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক