সার্চটুডে

চান্দখালীতে অটো রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

বরগুনার বেতাগী উপজেলায় ব্যাটারিচালিত অটো রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রাজু মিয়া (২০) নামের এক তরুণ চালকের করুণ মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত অনুমান ৯টার দিকে বেতাগী উপজেলার চান্দখালী বাজারের পশ্চিম পাশে, পোস্ট অফিসের পেছনে অবস্থিত বসতবাড়ির পূর্ব পাশের দরজায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া চান্দখালী গ্রামের (৯ নং ওয়ার্ড, ৬ নং কাজিরাবাদ ইউপি) মৃত আব্দুর রাজ্জাক ফরাজী ও রাশেদা বেগম দম্পতির ছেলে এবং বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো: শাহজালাল ফরাজি শাহীনের ছোট ভাই।

নিহতের পারিবারিক ও আবেদনপত্র সূত্রে জানা যায়, নিজ মালিকানাধীন অটো রিকশায় চার্জ দেওয়ার জন্য বিদ্যুতের সংযোগ লাইন দিতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে রাজু মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। চিৎকার শুনে মেজো ভাই মো: মামুন ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত বরগুনা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিবরণ দিয়ে নিহতের ভাই মো: শাহিন ফরাজী বরগুনা থানায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ধর্মীয় বিধান অনুযায়ী লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

পরিবার সূত্রে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় চান্দখালী বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঈদগাহ সংলগ্ন পারিবারিক কবরস্থানে পিতা আব্দুর রাজ্জাক ফরাজীর কবরের পাশেই তাকে দাফন করা হবে।

তরুণ এ যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো চান্দখালী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চান্দখালীতে অটো রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x