বরগুনার বেতাগী উপজেলার ‘চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়’ থেকে এসএসসি ২০২৬ পরীক্ষায় দুই শিক্ষার্থী মেধা ও সাধারণ তালিকায় বৃত্তিলাভ করে প্রতিষ্ঠানের সুনাম উজ্জ্বল করেছে।
প্রকাশিত বৃত্তির ফলাফল অনুযায়ী, বরগুনা জেলার ট্যালেন্টপুল (মেধা) বৃত্তির প্রাপ্ত ৭টি পদের মধ্যে ১টি অর্জন করেছে এই বিদ্যালয়ের শিক্ষার্থী আদুরী (রোল: ৪০১৬০৫)। অন্যদিকে, সাধারণ বৃত্তির তালিকায় স্থান করে নিয়েছে বিদ্যালয়টির আরেক কৃতী শিক্ষার্থী তাফসির (রোল: ২১০৫৮০)।
উপজেলার এই অন্যতম বিদ্যাপীঠ থেকে জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি জেলা পর্যায়ে ট্যালেন্টপুলে স্থান অর্জন করায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী মহলে আনন্দের আমেজ বিরাজ করছে।
এ বিষয়ে চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গুণীজনেরা সন্তোষ প্রকাশ করে জানান, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম এবং শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আগামী দিনের শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল করতে উদ্বুদ্ধ করবে। তাঁরা কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেন।
মতামত