বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে ৩০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ২১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ অনুযায়ী বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও পদসংখ্যা:
স্নাতক/সমমানের শিক্ষাগত যোগ্যতা (১৩ ও ১৪তম গ্রেড):
কম্পিউটার অপারেটর: ১টি (বিজ্ঞান বিভাগে স্নাতক)
জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: ৩টি (পদার্থ/রসায়নে স্নাতক)
উচ্চমান সহকারী: ৯টি (যেকোনো বিষয়ে স্নাতক)
স্টোর হাউসম্যান: ৬টি (যেকোনো বিষয়ে স্নাতক)
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ৭টি (যেকোনো বিষয়ে স্নাতক)
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ১টি (রসায়নসহ বিজ্ঞান বিভাগে স্নাতক)
সহকারী এক্সামিনার: ৫টি (রসায়ন, পদার্থ বা গণিতসহ বিজ্ঞানে স্নাতক)
এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা (১৪ ও ১৬তম গ্রেড):
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: ৪টি
নার্স: ৪টি (এসএসসি পাশেও আবেদনের সুযোগ)
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৩টি
স্টোরম্যান: ২৭টি
জুনিয়র টাইমকিপার: ১টি
টেলিফোন অপারেটর: ১টি
প্রুফ রিডার: ১টি
এসএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা (১৭, ১৯ ও ২০তম গ্রেড):
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: ১টি (বিজ্ঞান বিভাগ)
ট্রেসার: ৪টি
আয়া: ১টি
ফায়ারম্যান: ৫টি
অফিস সহায়ক: ২৫টি
অষ্টম শ্রেণি বা সমমানের যোগ্যতা (১৯ ও ২০তম গ্রেড):
এমটি ক্লিনার: ৪টি, লস্কর: ২টি, বাবুর্চি: ৬টি, ওয়ার্ডবয়: ৩টি, ফিল্ড হেলথ ওয়ার্কার: ১টি, গার্ডেনার: ১১টি, অদক্ষ শ্রমিক: ৩৮টি, খাকরব: ৬টি, নিরাপত্তাপ্রহরী: ২টি, কবলার: ১টি, ওয়াসারম্যান: ১টি।
গুরুত্বপূর্ণ খুঁটিনাটি (বয়স ও ফি):
বয়সসীমা: ৩০ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি:
১ থেকে ১৪ নম্বর পদের জন্য ১১২ টাকা।
১৫ থেকে ৩০ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
(বিশেষ ছাড়: অনগ্রসর শ্রেণি যেমন- ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের ফি মাত্র ৫৬ টাকা।)
আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট
আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৬; বিকেল ৫টা পর্যন্ত।
মতামত