সার্চটুডে

দেশ চিত্র মিডিয়ায় বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ

ছবিঃ দেশ চিত্র মিডিয়া।

দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় সংবাদ কার্যক্রম আরও বিস্তৃত করতে দেশ চিত্র মিডিয়া (DCM) বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগের উদ্যোগ নিয়েছে। আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে প্রতিনিধি হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ছবি ও ভিডিও সংগ্রহ এবং নিয়মিত সংবাদ পাঠাতে আগ্রহী ব্যক্তিরা প্রতিনিধি হিসেবে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য ও উপযুক্ত প্রার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

যেসব পদে প্রতিনিধি নিয়োগঃ

দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ক্যাম্পাস,বিশ্ববিদ্যালয়, বিশেষ প্রতিনিধি,  ও গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিনিধি নিয়োগ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস পর্যায়েও সংবাদ কার্যক্রম সম্প্রসারণের সুযোগ রয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিরা নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ ঘটনা, স্থানীয় সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রশাসন, সামাজিক কর্মকাণ্ড, দুর্ঘটনা, মানবিক বিষয়সহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সংবাদ সংগ্রহ করে দেশ চিত্র মিডিয়ার সংবাদ বিভাগে পাঠানোর সুযোগ পাবেন।

দায়িত্ব পালনে নীতিমালাঃ

দেশ চিত্র মিডিয়ার নীতিমালা অনুযায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবাদে সত্যতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।

কোনো ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, প্রতারণা কিংবা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে দেশ চিত্র মিডিয়ার নাম বা পরিচয় ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

বেতন ও সম্মানি সংক্রান্ত তথ্যঃ

দেশ চিত্র মিডিয়া বর্তমানে একটি নতুন ও বিকাশমান গণমাধ্যম প্ল্যাটফর্ম। তাই বর্তমানে প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট মাসিক বেতন বা নিয়মিত ভাতা নিশ্চিত করা হচ্ছে না।

প্রতিষ্ঠানের কার্যক্রম ও আর্থিক সক্ষমতা ভবিষ্যতে বৃদ্ধি পেলে যোগ্য ও সক্রিয় প্রতিনিধিদের জন্য সম্মানি, বেতন-ভাতা বা অন্যান্য সুযোগ-সুবিধা চালুর বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে। তবে কর্তৃপক্ষের লিখিত সিদ্ধান্ত ছাড়া কোনো নির্দিষ্ট বেতন বা আর্থিক সুবিধার নিশ্চয়তা দেওয়া হচ্ছে না।

প্রতিনিধি হিসেবে আবেদন করতে ফ্রি অথবা কোনো টাকা লাগবে নাঃ

দেশ চিত্র মিডিয়ার প্রতিনিধি হিসেবে আবেদন করার জন্য কোনো প্রকার আবেদন ফি বা টাকা প্রদান করতে হবে না।

প্রতিনিধি আবেদন বা দায়িত্ব পালনের বিনিময়ে কোনো ব্যক্তির কাছে ব্যক্তিগতভাবে অর্থ দাবি করাও অনুমোদিত নয়। কেউ দেশ চিত্র মিডিয়ার নাম ব্যবহার করে অর্থ দাবি করলে তা প্রতিষ্ঠানের অনুমোদিত কার্যক্রম হিসেবে বিবেচিত হবে না।

যেভাবে আবেদন করবেনঃ

আগ্রহীরা অনলাইনে দেশ চিত্র মিডিয়ার প্রতিনিধি আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন পাওয়ার পর যাচাই-বাছাই করা হবে এবং উপযুক্ত প্রার্থীদের সঙ্গে পরবর্তী কার্যক্রম নিয়ে যোগাযোগ করা হবে।

প্রতিনিধি হিসেবে আবেদন করুনঃ

"দেশ চিত্র মিডিয়ার প্রতিনিধি আবেদন ফরম" 

https://desh-chitra connect.lovable.app/career

দেশ চিত্র মিডিয়ার সংবাদ কার্যক্রম, প্রতিনিধি নিয়োগ ও অন্যান্য আপডেট পেতে অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করার জন্য আগ্রহীদের অনুরোধ করা হয়েছে।

অফিসিয়াল ফেসবুক পেজ:

"দেশ চিত্র মিডিয়া — Facebook" 

https://www.facebook.com/share/19AoW5MGwu/

দেশ চিত্র মিডিয়া (DCM)

সত্যের সন্ধানে, মানুষের পাশে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দেশ চিত্র মিডিয়ায় বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x