সার্চটুডে

ফেনীতে প্রবাসীর রান্নাঘরে অগ্নিসংযোগ আতঙ্কে স্ত্রী-সন্তানরা

কয়েকদিন ধরে ঢিল ছোঁড়া, কাপড় কেটে নষ্ট ও ঘরে ঢোকার চেষ্টার অভিযোগ; থানায় লিখিত অভিযোগ দায়ের

ফেনীর সোনাগাজী উপজেলায় এক কাতার প্রবাসীর রান্নাঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত  (১১ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের সোনাপুর হাইস্কুল গেইট সংলগ্ন ইদ্রিস মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী মো. মামুনের স্ত্রী রাশেদা আক্তার অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কাতার প্রবাসী মো. মামুনের স্ত্রী রাশেদা আক্তার তিন কন্যা সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন। গত কয়েকদিন ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের বাড়িতে বিভিন্নভাবে উৎপাত চালিয়ে আসছিল। রাতের আঁধারে বসতঘরের ওপর ঢিল ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ঘরের বাইরে শুকাতে দেওয়া রাশেদা ও তার স্কুলপড়ুয়া কন্যাদের ব্যবহৃত কাপড়চোপড় ব্লেড দিয়ে কেটে নষ্ট করে ফেলা হয়।

পরিবারটির দাবি, বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা তাদের বসতঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশেরও চেষ্টা করে। একপর্যায়ে রাত প্রায় ৩টার দিকে প্রবাসী মামুনের রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থলে একটি বাটন মোবাইল ফোন ফেলে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে বাড়ির লোকজন ও আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভুক্তভোগী রাশেদা আক্তার বলেন, “কয়েকদিন ধরে অজ্ঞাত ব্যক্তিরা আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। রাতে ঢিল ছোড়ে, কাপড় কেটে দেয় এবং ঘরে ঢোকার চেষ্টা করে। তিন মেয়েকে নিয়ে গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে। আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।”

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন একই বাড়ির আবদুল মতিনের খড়ের গাদায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার সঙ্গে সাম্প্রতিক এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, ধারাবাহিকভাবে ঘটে যাওয়া এসব ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে এলাকায় আতঙ্ক আরও বাড়তে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ফেনীতে প্রবাসীর রান্নাঘরে অগ্নিসংযোগ আতঙ্কে স্ত্রী-সন্তানরা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x