চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ির ঘর থেকে থেকে মা ও মেয়ের রক্তাক্ত লা'শ উদ্ধার করেছে পুলিশ।
এবং গুরুতর: আহত অবস্থায় ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে ৫ বছর বয়সী এক শিশুকে।
ঘটনার কারণ এবং তাদের নাম-পরিচয় সম্পর্কিত বিস্তারিত কিছু তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
ধারণা করা হচ্ছে- ১৪ জুন (রবিবার) ভোর রাতের দিকে ঘটনাটি ঘটতে পারে।
পুলিশ ঘটনার বিষয়ে তথ্য উদ্ঘাটন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ দিকে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, নিহতরা হলেন- আনোয়ারার পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়া পাড়ার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪১) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান।
তিনি বলেন, রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ঘরে ঢুকে এনি বড়ুয়া ও তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে মা-মেয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। হামলায় এনি বড়ুয়ার ৫ বছর বয়সী ছেলে ও জখম হয়েছে।
তবে, তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
তিনি বলেন, এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরে নিরাপত্তা কর্মীর কাজ করেন। এনি তার ছেলে-মেয়েকে নিয়ে আনোয়ারার বাড়িতে থাকতেন।
তিনি বলেন, প্রাথমিক ভাবে আমরা জেনেছি, বিভিন্ন বিষয় নিয়ে এক নিকটাত্মীয়র সাথে এনির পরিবারের মধ্যে পারিবারিক বিষয়ে ঝামেলা চলে আসছিলো।
আর সেই ঝামেলাপূর্ন বিরোধের জের ধরে এমন হত্যাকান্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের অন্যান্য আত্মীয়-স্বজনদের সন্দেহ।
মতামত