দিনাজপুরের কাহারোল থানা এলাকায় নিখোঁজ হওয়া ৩ জন ভিকটিম কে পরিবারের জিডি মূলে এবং তথ্য প্রযুক্তিগত সহায়তায়, নিখোঁজ হওয়া দুই জন কিশোরী এক জন গৃহবধূ কে উদ্ধার করে পরিবারের মাঝে হস্তান্তর করেছে পুলিশ।
-২০-জুন-২০২৬ তথ্য প্রযুক্তির সহায়তায় সন্ধানে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা এলাকা ও নাটোর জেলা সদর থানা এবং দিনাজপুর বীরগঞ্জ থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করেছে পুলিশ।
-উদ্ধারে কাহারোল থানা পুলিশের একটি চৌকস টিম ওসির নির্দেশনা অনুযায়ী প্রায় এক সপ্তাহব্যাপী এ উদ্ধার অভিযান পরিচালনা করে এবং নিখোঁজ হওয়া ভিকটিমদের সন্ধানে পুলিশের ব্যাপক তৎপরতায় উদ্ধার সম্ভব করেছে পুলিশ।
-উক্ত নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের থানায় নিখোঁজ জিডি নং-৯৪৩ তাং-২০/০৬/২০২৬-ইং ভিকটিম পুষ্পি রানী রায় কে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা এলাকায় থেকে উদ্ধার।
-জিডি নং-৭৮৭ তাং-১৭/০৬/২৬-ইং নিখোঁজ ভিকটিম মোছাঃ ফাহিমা খাতুন কে নাটোর জেলা সদর থানা এলাকা থেকে উদ্ধার।
-এবং জিডি নং-৭১২ তাং-১৫/০৬/২৬-ইং ভিকটিম মোছাঃ সুমি খাতুন কে উদ্ধার করে এবং উদ্ধারকৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারের মাঝে হস্তান্তর করেছে পুলিশ।
-নিখোঁজ হওয়া ৩ জন ভিকটিম এর মধ্যে দুজন কিশোরী একজন ছিল গৃহবধূ বিভিন্ন কারণে নিখোঁজ হয়েছিলেন তারা।
-এ বিষয়ে কাহারোল থানা অফিসার ইনচার্জ সেলিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিখোঁজ হওয়া উদ্ধারকৃত ৩ জন ভিকটিম কে তাদের নিজ নিজ পরিবারের মাঝে সুস্থতা অবস্থায় হস্তান্তর করা হয়েছে।
মতামত